কোন ইঞ্জিন অথবা রেলগাড়ি আসিবার সময় রেল ক্রসিং-এর উপর নিয়া চলাচলের রাস্তার গেট যদি কেহ খােলে অথবা খুলিবার চেষ্টা করে কিংবা কোন যানবাহন বা কোন পশু বা জীবজন্তু প্রভৃতি যাইতে দেয় অথবা গেট রক্ষক-এর অনুপস্থিতিতে উহা খুলিয়া নিজ দায়িত্বে কোন যানবাহন কিংবা পশু বা জীব-জানােয়ার প্রভৃতি উক্ত গেট দিয়া পার করিয়া উহা বন্ধ না করিয়া চলিয়া যায় তাহা হইলে সেই ব্যক্তি পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে।