(১) যদি কেহ অবৈধভাবে রেলগাড়িতে আরােহণ করে, তাহা হইলে উক্ত ব্যক্তিকে কুড়ি টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত করা হইবে। (২) অনুরূপ অবৈধভাবে রেলগাড়িতে আরােহণের পর রেলকর্মচারীর অনুরােধ সত্তেও যদি কেহ গাড়ি হইতে নামিতে অস্বীকার করে তাহা হইলে সে পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে এবং রেলকর্মচারী দ্বারা তাহাকে গাড়ি হইতে নামাইয়া দেওয়া যাইবে।