যদি কেহ মাতাল হইয়া রেলগাড়িতে ভ্রমণ করে কিংবা অশালীন ব্যবহার বা অশ্লীল ভাষা ব্যবহার করে কিংবা ইচ্ছাকৃতভাবে অনান্য যাত্রীদের ভ্রমণের আরাম-আয়াশে বাধা সৃষ্টি করে বা আলাে নিভাইয়া দেয়, তাহা হইলে তাহাকে পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত করা হইবে। ইহা ব্যতীত তাহার দেওয়া ভাড়া এবং সংগহীত পাস বা টিকেটও বাজেয়াফত করা হইবে এবং রেলকর্মচারী কর্তৃক তাহাকে রেলগাড়ি হইতে নামাইয়া দেওয়া যাইবে।