যদি কোন ভূমির মালিক বা দখলদার রেলপথ নির্মাণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এবং পূর্ববর্তী দুইটি ধারার অধীনে সম্পাদিত বা সম্পন্ন পুনর্বাসন কার্য ভূমির সুবিধাজনক ব্যবহারের জন্য যথেষ্ট নহে বলিয়া মনে করে অথবা যদি সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ রেলপথের মধ্য দিয়া, উপর দিয়া অথবা তলদেশ দিয়া সাধারণের চলাচলের জন্য কোন রাস্তা নির্মাণ অথবা অন্য কোন কার্য সম্পাদনের ইচ্ছা মনস্থ করে, তাহা হইলে সেইক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি অথবা সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ যেকোন সময়ে উহাদের বিবেচনা মােতাবেক রেলপথ প্রশাসনের সম্মতিক্রমে নিজ ব্যয়ে প্রয়ােজনীয় অতিরিক্ত পুনর্বাসন কার্য সম্পাদন করিতে পারিবেন। তবে রেল প্রশাসনের সহিত…