(১) কেহ যদি চলতি গাড়িতে উঠা-নামা করে অথবা করিবার চেষ্টা করে অথবা অসঙ্গতভাবে ভ্রমণ করে, তবে তাহার কুড়ি টাকা পর্যন্ত জরিমানা হইবে। (২) কোন রেলকর্মচারী কর্তৃক সতর্ক করিয়া দেওয়া সত্ত্বেও যদি কেহ গাড়ির ছাদে, ফুট বাের্ডে, ইঞ্জিন অথবা অন্য কোন অংশে আরােহণ করিয়া রেলপথে ভ্রমণ করে তাহা হইলে তাহাকে গাড়ি হইতে নামাইয়া দেওয়া হইবে এবং এইরূপ অসঙ্গতভাবে ভ্রমণের দরুন তাহাকে পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত করা হইবে।