(১) এই আইনের ৭১ ধরার (২) উপধারা লঙ্কান করিয়া সংক্রামক ব্যাধিতে আক্রান্ত কোন ব্যক্তি যদি রেলগাড়িতে আরােহণ করে অথবা রেলপথে ভ্রমণ করে তাহা হইলে সেই ব্যক্তি এবং তাহার তত্তাবধায়ক কোন ব্যক্তির দেওয়া ভাড়া এবং তাহাদের সংগৃহতি পাস বা টিকেট বাতিলকরণ ব্যতীতও কুড়ি টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে। (২) এই আইনের ৭১ ধারার (২) উপধারায় বর্ণিত কোন রেল কর্মচারী যদি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তিকে অন্যান্য যাত্রীদের হইতে পৃথক করিয়া রাখিবার ব্যবস্থা না করিয়া রেলপথে ভ্রমণের অনুমতি দান করে, তাহা হইলে একশত টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে।