যদি কেহ কোন রিটার্ন টিকেটের অর্ধাংশ কাহারও নিকট বিক্রয় বা হস্তান্তর করে, যাহার ফলে উহা ক্রেতা কর্তৃক ব্যবহৃত হইতে পারিবে, তাহা হইলে, উক্তরূপ বিক্রেতা তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইবে অথবা দুইশত পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানদণ্ডে দণ্ডিত হইবে অথবা উভয় প্রকারের দণ্ডে দণ্ডিত হইবে এবং অনুরূপ টিকেটের ক্রেতা উহা ব্যবহার করিলে অথবা ব্যবহার করিবার চেষ্টা করিলে সে একবার একক ভ্রমণের ভাড়ার সমান অতিরিক্ত ভাড়ার জন্য দায়ী হইবে।