(১) পাস বা টিকিট ব্যতীত অথবা যথাযােগ্য পাস বা টিকিট ব্যতীত যদি কোন যাত্রী রেল ভ্রমণ করে এবং ভ্রমণের পর রেলগাড়ি হইতে অবতরণকালে এই আইনের ৬৯ ধারার অধীনে পরীক্ষার জন্য চাহিবামাত্র পাস বা টিকিট দেখাইতে ব্যর্থ হয় অথবা দেখাইতে বা অৰ্পণ করিতে অস্বীকার করে, তাহা হইলে উক্ত যাত্রী এই ব্যাপারে রেল-প্রশাসন কর্তৃক নিযুক্ত রেলকর্মচারীর দাবি অনুসারে গাড়ি মূল যে স্টেশন হইতে ছাড়িয়াছে সেই স্টেশন হইতে সাধারণ একক ভাড়া ব্যতীতও এই ধারায় বর্ণিত অতিরিক্ত ভাড়া প্রদান করিতে বাধ্য থাকিবে। অথবা ভ্রমণরত কোন যাত্রীর টিকেট যদি মূল স্থান হইতে গাড়ি ছাড়িবার পর পরীক্ষা করা হইয়া থাকে, অথবা উক্ত টিকেট যদি একাধিকবার…