(১) যদি কেহ রেল-প্রশাসনকে প্রতারণা করিবার উদ্দেশ্যে - (ক) এই আইনের ৬৮ ধারার বিধান লজ্ঞান করিয়া রেলপথের কোন গাড়ির কামরায় প্রবেশ করে অথবা কোন কামরায় অবস্থান করে, অথবা (খ) পূর্ববর্তী কোন ভ্রমণকালে ব্যবহৃত এমন কোন একটি পাস অথবা কোন একখানা টিকিট লইয়া ভ্রমণ করে বা ব্যবহারে চেষ্টা করে এবং রিটার্ন টিকিটের ক্ষেত্রে যাহার অর্ধাংশ ইতিমধ্যেই ব্যবহৃত হইয়াছে উহ্য ব্যবহার করে, তাহা হইলে সেইক্ষেত্রে উক্ত ব্যক্তি তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত অথবা দেয় ভাড়া ব্যতীতও একশত টাকা পর্যন্ত জরিমানদণ্ডে দণ্ডিত হইবে। এইরূপ ক্ষেত্রে প্রতারণার কোন উদ্দেশ্য যে ছিল না, তাহা প্রমাণের দায়-দায়িত্ব অভিযুক্ত…