(১) বিশেষ উদ্দেশ্যে নির্ধারিত কোন কামরা ব্যতীত, সহযাত্রীদের সম্মতি বা অনুমতি ব্যতীত কোন যাত্রী কোন কামরায় ধূমপান করিলে তিনি বিশ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হইবেন। (২) সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক সতর্ক করিয়া দেওয়া সত্তেও কোন ব্যক্তি যদি ধূমপান করা হইতে বিরত না থাকেন, তাহা হইলে কোন রেলকর্মচারী (১) উপধারায় বর্ণিত দায়-দায়িত্ব ব্যতীতও তাহাকে ভ্রমণরত রেল কামরা হইতে বহিষ্কার করিতে পারিবেন।