(১) রেলপথ সংলগ্ন ভূমির মালিক ও দখলকারগণের সুযােগ-সুবিধার জন্য রেলপথ প্রশাসন নিম্নলিখিত কার্যাবলী সম্পাদন ও উহা রক্ষণাবেক্ষণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে; যেমন- (ক) সরকারের অভিমত অনুসারে যে সকল ভূমির মধ্য দিয়া রেলপথ লাইন নির্মাণ করা হইয়াছে বা রেলপথ চলিয়া গিয়াছে এবং তাহার ফলে (চলাচলের ক্ষেত্রে) যে প্রতিবন্ধকতা বা বিঘ্ন সৃষ্টি হইয়াছে উহার প্রতিকারকল্পে বা অসুবিধা লাঘবের জন্য রেলপথগামী অথবা রেলপথ হইতে অথবা রেলপথের উপর দিয়া, নিম্ন দিয়া, অথবা উহার পার্শ্ব দিয়া প্রয়ােজনীয় সংখ্যক চলাচলের পথ বা ক্রসিং, সেতু, খিলান ও ভূগর্ভস্থ বৈদ্যুতিক তারের পাইপ লাইন প্রভৃতি নির্মাণ; এবং (খ) সরকারের…