(১) রেল-প্রশাসন কর্তৃক কোন বিশেষ যাত্রীর জন্য সংরক্ষিত কোন কামরায় কোন যাত্রী অনধিকার আরােহণ করিলে অথবা সর্বোচ্চ সংখ্যক যাত্রীর জন্য নির্ধারিত কোন পরিপূর্ণ কামরায় আরােহণ করিয়া কোন সিট বা বার্থ দখল করিলে এবং ভারপ্রাপ্ত কোন রেল কর্মচারীর অনুরােধ সত্ত্বেও উহা ত্যাগ না করিলে উক্ত যাত্রী কুড়ি টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে। (২) যে কামরা কাহারও জনা রিজার্ভ করা হয় নাই এবং যাহাতে ৬৩ ধারার বিধান মোতাবেক সর্বোচ্চ সংখ্যক যাত্রী নাই, উহাতে আইনসঙ্গতভাবে প্রবেশে কোন যাত্রী বাধা পান করিলে, বিশ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে।