উপযুক্ত পাস বা টিকিটধারী অথবা টিকিটবিহীন কোন যাত্রী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত স্টেশন অথবা যাত্রী উঠানামার জন্য রেল প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোন স্থানে গাড়ি থামিলে যদি গাড়ি হইতে অবতরণ করে, এবং তাহার যাত্রা বিরতি করে, তাহা হইলে পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে।