(১) উপযুক্ত কারণ ব্যতীত কোন যাত্রী যদি অপর সকল যাত্রী অথবা কোন রেলগাড়ির ভারপ্রাপ্ত রেলকর্মচারীর সহিত যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন বা ব্যাহত করিয়া দেয়, তাহা হইলে উক্ত ব্যক্তি বা যাত্রী একশত টাকার কম নহে কিন্তু দুইশত পঞ্চাশ টাকার অধিক নহে এইরূপ জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে অথবা এক মাসের কারাদণ্ডে দণ্ডিত হইবে অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হইবে। (২) যদি কোন কামরার কোন যাত্রী (১) উপধারার অধীনে সংঘটিত অপরাধের অপরাধকে চিহ্নিত করিবার ব্যপারে ভারপ্রাপ্ত রেলকর্মচারীকে উপযুক্ত কারণ ব্যতীত সহায়তা করিতে অস্বীকার করে, তাহা হইলে উক্ত যাত্রী পঞ্চাশ টাকার কম নহে এবং একশত টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত…