এই আইনের ৫৮ ধারার অধীনে প্রয়ােজনীয় কোন মালামাল সম্পর্কে মিথ্যা বিবরণ বা হিসাবদান করিলে এবং উক্তরূপ মিথ্যা বিবরণ বা হিসাবদানকারী যদি প্রকৃত মালিক না হন তবে তাহার এবং উক্তরূপ মালামালের মালিকের জন্য দোয় মাতল বাদেও প্রতি মণের জন্য অথবা উহার কোন অংশের জন্য দশ টাকা করিয়া জরিমানা দণ্ড হইবে।