যদি কোন রেলকর্মচারী রেলের সাধারণ প্রচলিত বিধি লঙ্ঘন করিয়া বা বেপরােয়াভাবে কিংবা গাফিলতিপূর্ণ কার্যের দ্বারা কাহারও জীবন বিপন্ন করে, তাহা হইলে উক্ত কর্মচারী দুই বৎসর পর্যন্ত কারাদণ্ড কিংবা জরিমানা দণ্ড অথবা উভয় প্রকারের দণ্ডে দণ্ডিত হইবে।