(১) এই অধ্যায়ের পূর্ববর্তী ধারাসমূহের যেকোন একটির বিধান মােতাবেক রেল প্রশাসনের উপর অর্পিত ক্ষমতা প্রয়ােগের ফলে কোন ক্ষতি সাধিত হইলে রেল প্রশাসন অবশ্যই সেই ক্ষতিপূরণ করিতে বাধ্য থাকিবে। (২) এইরূপ ক্ষতিপূরণ আদায়ের জন্য আদালতে কোন মামলা দায়ের করা চলিবে না। তবে ক্ষতিপূরণের টাকার পরিমাণ সম্পর্কে কোন বিরােধ দেখা দিলে কালেক্টরের নিকট দরখাস্ত বা আবেদন পেশ করিতে হইবে এবং কালেক্টর কর্তৃক উহার নিষ্পত্তি হইবে বা নির্ধারিত হইবে এবং সেই মতে ক্ষতিপূরণ দান করা হবে। এই ব্যাপারে ১৯৮৪ সালের ভূমি হুকুম দখল আইনের যথাসম্ভব ১১ হইতে ১৫ ধারা, ১৮ হইতে ৩৪ এবং ৫৩ ধারা হইতে ৫৪ ধারার বিধান প্রযােজ্য হইবে এবং এই…