(১) এই আইন রেলপথ আইন, ১৮৯০ নামে অভিহিত হইবে। (২) উহা বাংলাদেশের সর্বত্র এবং সকল নাগরিকের ক্ষেত্রে প্রযােজ্য হইবে, তাহারা যেখানেই থাকুন না কেন। (৩) উহা ১৮৯০ সালের ১লা মে হইতে বলবত হইবে।