৮। বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) অনুষদের ডিন; (ঙ) ইনস্টিটিউটের পরিচালক; (চ) রেজিস্ট্রার; (ছ) বিভাগীয় চেয়ারম্যান; (জ) গ্রন্থাগারিক; (ঝ) প্রভোস্ট; (ঞ) প্রক্টর; (ট) পরিচালক (গবেষণা ও প্রকাশনা); (ঠ) পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা); (ড) পরিচালক (অর্থ ও হিসাব); (ঢ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ণ) পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক); (ত)পরিচালক (শরীর চর্চা ও শিক্ষা); (থ) পরীক্ষা নিয়ন্ত্রক; (দ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; (ধ) প্রধান চিকিৎসা কর্মকর্তা; এবং (ন) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসাবে…