৩৩। (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ১ (এক) জন ডিন; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সিন্ডিকেটের ১ (এক) জন সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের কোন চাকরিতে নিয়োজিত নহেন; (ছ) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রকৌশলী, যিনি পদমর্যাদায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিম্নে নহেন; (জ) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন স্থপতি বা পরিকল্পনাবিদ; (ঝ) পরিচালক (অর্থ ও হিসাব); (ঞ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং (ট)…