৩১। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ট্রেজারার, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) রেজিস্ট্রার; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ১ (এক) জন ডিন; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ২ (দুই) জন শিক্ষক; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সিন্ডিকেট সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (চ) সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন পরিকল্পনাবিদ বা অর্থ বিশারদ; (ছ) মঞ্জুরী কমিশনের ১ (এক) জন প্রতিনিধি, পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন; (জ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং (ঝ) পরিচালক (অর্থ ও হিসাব), যিনি উহার সচিবও হইবেন। (২) ট্রেজারার কমিটির সভা আহবান করিবেন ও…