২১। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর (যদি একাধিক থাকে তাহা হইলে সকল প্রো-ভাইস চ্যান্সেলরগণ); (গ) ট্রেজারার; (ঘ) মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১(এক) জন প্রতিনিধি; (ঙ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (ছ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত…