২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’অর্গানোগ্রাম’’ অর্থ চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম; (২) ’’অনুষদ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (৩) ’’অর্থ কমিটি’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৪) ’’ইনস্টিটিউট’’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (৫) ’’একাডেমিক কাউন্সিল’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৬) ’’কর্তৃপক্ষ’’ অর্থ এই আইনের ধারা ১৭ তে উল্লিখিত কোন কর্তৃপক্ষ; (৭) ’’কর্মকর্তা’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা; (৮) ’’কর্মচারী’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারী; (৯) ’’কেন্দ্র’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশিক্ষণ ও…