১৯। (১) সিনেট সভাপতির অনুমোদনক্রমে, বৎসরে অন্যূন ১ (এক) বার, সিনেটের বার্ষিক সভা অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, সিনেট সভাপতি শিক্ষাবর্ষের যে কোন সময় সিনেটের বিশেষ সভা আহবান করিতে পারিবেন। (২) সিনেটের সকল সভায় উহার সভাপতি সভাপতিত্ব করিবেন, তবে সভাপতির অনুপস্থিতিতে, তদ্কর্তৃক মনোনীত সিনেটের কোন সদস্য সিনেটের সভায় সভাপতিত্ব করিতে পারিবেন। (৩) কোরাম গঠনের জন্য, সভার সভাপতিসহ, সদস্যবৃন্দের অন্যূন ৫০ (পঞ্চাশ) শতাংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে।