১৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা : (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ সদস্য; (গ) প্রো-ভাইস চ্যান্সেলর; (ঘ) ট্রেজারার; (ঙ) মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অথবা তদ্কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (চ) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর; (ছ) সচিব, শিক্ষা মন্ত্রণালয় বা তদ্কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (জ) সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা তদ্কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (ঝ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইনস্টিটিউট…