৫। (১) এই আইনের অধীন অবসরভাতার প্রাধিকার অর্জনকারী সাবেক রাষ্ট্রপতিগণ নিম্নবর্ণিত সুবিধাসমূহ প্রাপ্য হইবেন, যথা :- (ক) একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ড্যান্ট এবং দাপ্তরিক ব্যয়, যাহার মোট বাৎসরিক পরিমাণ, সময়ে সময়ে, সরকার কর্তৃক নির্ধারিত হইবে; (খ) একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা-সুবিধাদির সমপরিমাণ চিকিৎসা-সুবিধাদি; (গ) সরকারি অনুষ্ঠানসমূহে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার; (ঘ) আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার কর্তৃক, সময়ে সময়ে, নির্ধারিত সীমা পর্যন্ত উহার বিল পরিশোধ হইতে অব্যাহতি; (ঙ) একটি কূটনৈতিক পাসপোর্ট; এবং (চ) দেশের অভ্যন্তরে ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা…