৪।(১) অবসরভাতা গ্রহণের প্রাধিকার অর্জন করিয়াছেন এমন কোন সাবেক রাষ্ট্রপতি, অবসরভাতার পরিবর্তে এই ধারার বিধান অনুযায়ী আনুতোষিক গ্রহণ করিতে পারিবেন এবং উক্ত উদ্দেশ্যে তাহাকে, উক্তরূপ প্রাধিকার অর্জনের তারিখ হইতে ১ (এক) মাসের মধ্যে, অবসরভাতার পরিবর্তে আনুতোষিক গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করিতে হইবে। (২) উপ-ধারা (১)-এর অধীন প্রদেয় আনুতোষিকের পরিমাণ ১ (এক) বৎসরের জন্য প্রদেয় অবসরভাতার তত গুণ হইবে যত বৎসর কোন ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকিবেন। ব্যাখ্যা।– এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকিবার সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে আংশিক বৎসরকে পূর্ণ বৎসর গণনা করিতে হইবে। (৩) কোন…