২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’অবসরভাতা’’ অর্থ এইরূপ কোন ভাতা, যাহা কোন সাবেক রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট পদের দায়িত্ব পালনের জন্য অবসরকালীন ভাতা হিসাবে মাসিক ভিত্তিতে প্রদেয় হয়; (২) ’’আনুতোষিক’’ অর্থ এইরূপ কোন এককালীন অর্থ, যাহা কোন সাবেক রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট পদের দায়িত্ব পালনের জন্য অবসরভাতার পরিবর্তে প্রদেয় হয়; এবং (৩) ’’রাষ্ট্রপতি’’ অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত কোন রাষ্ট্রপতি।