৯৷ যদি কোন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করিয়া থাকেন কিংবা প্রত্যাহারের পর দুই বা ততোধিক প্রার্থী থাকিয়া যান, তাহা হইলে নির্বাচন কমিশনার অনুরূপ প্রার্থীদের এবং তাঁহাদের প্রস্তাবক ও সমর্থকদের নাম ধারা ৫-এর উপ-ধারা (১)-এর অধীন ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনে দ্বিপ্রহরের (দুপুর বারটার) পর সংসদ-সদস্যদের বৈঠকের শুরুতে ঘোষণা করিবেন৷