৫৷ (১) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন সংসদ-সদস্যগণকে আহ্বান জানাইয়া সরকারী গেজেটে একটি প্রজ্ঞাপন জারী করিবেন এবং নির্বাচনের উদ্দেশ্যে উক্ত প্রজ্ঞাপন দ্বারা- (ক) নির্বাচনী কর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের দিন, সময় ও স্থান; (খ) মনোনয়নপত্র পরীক্ষার দিন; (গ) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন; এবং (ঘ) ভোটগ্রহণের দিন ও সময়, নির্ধারণ করিবেন৷ (২) যদি সংসদের অধিবেশন চলাকালীন সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন হয়, তাহা হইলে কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত দিনের অন্যুন সাত দিন পূর্বে, স্পীকারের সহিত আলোচনাক্রমে, উপ-ধারা (১) এর অধীন প্রজ্ঞাপন জারী করিবেন: তবে শর্ত থাকে যে, সংবিধান…