৩৷ (১) নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির যে কোন নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করিবেন এবং অনুরূপ নির্বাচনে নির্বাচনী কর্তা হইবেন৷ (২) নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের নিমিত্ত ভোটার তালিকা প্রস্তুত ও প্রজ্ঞাপন জারীর মাধ্যমে প্রকাশ করিবেন৷ (৩) নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অনুষ্ঠিত সংসদ-সদস্যদের বৈঠকে সভাপতিত্ব করিবেন এবং কমিশন কর্তৃক নিযুক্ত কর্মচারীদের সহায়তায় ভোট গ্রহণ পরিচালনা করিবেন৷