২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচন কমিশন; (খ) “নির্বাচন কমিশনার” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন প্রধান নির্বাচন কমিশনারের পদে নিযুক্ত কোন ব্যক্তি; (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঘ) “ভোটার তালিকা” অর্থ সংসদ-সদস্যদের নাম ও আসন-ক্রম (বিভক্তি) সম্বলিত তালিকা; (ঙ) “সংসদ” অর্থ সংবিধানের ৬৫ অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশের সংসদ; (চ) “সংসদ-সদস্য” অর্থ সংসদের কোন সদস্য৷