১১৷ (১) ভোটগ্রহণ অন্তে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনার প্রকাশ্যে ভোট গণনা করিবেন৷ (২) প্রার্থীগণের মধ্যে যিনি প্রদত্ত ভোটের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট পাইবেন নির্বাচন কমিশনার তাহাকে নির্বাচিত বলিয়া ঘোষণা করিবেন৷ (৩) যদি প্রার্থীগণ সমান সংখ্যক ভোট প্রাপ্ত হন তাহা হইলে লটারীর মাধ্যমে নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল নির্ধারণ করিবেন৷ (৪) রাষ্ট্রপতির নির্বাচনের ফলাফল সম্পর্কে নির্বাচন কমিশনারের ঘোষণা চূড়ান্ত হইবে৷