৮৷ কোন ব্যক্তি কনভেনশনের পক্ষভুক্ত নয় এমন কোন রাষ্ট্রের কাহারো নিকট- (ক) তফসিল ২ এর অন্তর্ভূক্ত রাসায়নিক দ্রব্য স্থানান্তর বা তাহার নিকট হইতে গ্রহণ করিতে পারিবেন না; (খ) তফসিল ৩ এর অন্তর্ভূক্ত রাসায়নিক দ্রব্য স্থানান্তর করিতে পারিবেন না, যদি না- (অ) কনভেনশনের অধীন উহা অনুমোদিত হয়; এবং (আ) গ্রহীতা রাষ্ট্র কর্তৃক নিম্নবর্ণিত বিষয়ে সার্টিফিকেট প্রদান করা হয় যে,- (১) উহা কেবল কনভেনশনের অনুমোদিত উদ্দেশ্যে ব্যবহৃত হইবে; (২) উহা পুনঃস্থানান্তর করা হইবে না; (৩) উহার ধরণ ও পরিমাণ; (৪) উহার প্রান্ত ব্যবহার; (৫) উহার প্রান্ত ব্যবহারকারীর নাম ও ঠিকানা; এবং (ই) উহা জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক তালিকাভুক্ত হয়৷