৭৷ (১) কোন ব্যক্তি তফসিল ১ এর অন্তর্ভূক্ত রাসায়নিক দ্রব্য উত্পাদন, অর্জন, ব্যবহার, সংরক্ষণ বা স্থানান্তর করিতে পারিবেন না, যদি না- (ক) উহা গবেষণা, চিকিত্সা, ঔষধ প্রস্তুত বা নিরাপত্তার (protective) উদ্দেশ্যে হয়; (খ) উক্ত রাসায়নিক দ্রব্যের ধরন ও পরিমাণ দফা (ক) এর উদ্দেশ্যে যতটুকু যথাযথ হইবে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে; (গ) সমগ্র দেশে উহার সামগ্রিক পরিমাণ বাত্সরিক সর্বোচ্চ এক টন হয়; এবং (ঘ) উহা জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক তালিকাভুক্ত হয়৷ (২) উপ-ধারা (১) এর অধীন তফসিল ১ এর অর্ন্তভুক্ত রাসায়নিক দ্রব্য উত্পাদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাদি প্রযোজ্য হইবে, যথা- (ক) উক্ত উত্পাদন গবেষণা, চিকিত্সা, ঔষধ…