৬৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, রাসায়নিক অস্ত্র উত্পাদনের বা ব্যবহারের অভিপ্রায়ে- (ক) কোন উত্পাদন স্থল স্থাপন করা যাইবে না; (খ) কোন উত্পাদন স্থলের স্থাপনাগত পরিবর্তন করা যাইবে না; (গ) কোন সরঞ্জাম স্থাপন বা নির্মাণ করা যাইবে না; এবং (ঘ) কোন সরঞ্জামাদির পরিবর্তন করা যাইবে না। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, যদি কোন বিষয়বস্তু অনুমোদিত উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাহা হইলে উহা রাসায়নিক অস্ত্র উত্পাদন বা ব্যবহারের উদ্দেশ্যে ব্যবহৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে না এবং অনুমোদিত উদ্দেশ্যের ভিত্তিতে উহা উত্পাদিত ও ব্যবহৃত হইয়াছে কিনা উহা নিধারণের জন্য উক্ত রাসায়নিক দ্রব্যের ধরণ এবং পরিমাণ বিবেচনায়…