৫৷ (১) কোন ব্যাক্তি- (ক) রাসায়নিক অস্ত্র উন্নয়ন, উত্পাদন, অন্য কোনভাবে অর্জন করিবেন না বা রাসায়নিক অস্ত্র মজুদ করিবেন না; (খ) কাহারো নিকট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, রাসায়নিক অস্ত্র হস্তান্তর করিবেন না; (গ) রাসায়নিক অস্ত্র ব্যবহার করিবেন না; (ঘ) রাসায়নিক অস্ত্র ব্যবহারের উদ্দেশ্যে নিজেকে সামরিক প্রস্তুতিমূলক কর্মকান্ডে নিয়োজিত করিবেন না; (ঙ) কনভেনশনে পক্ষভূক্ত কোন রাষ্ট্রের জন্য কনভেনশনের অধীন নিষিদ্ধ কোন কর্মকান্ডে কোনভাবেই সহায়তা প্রদান, উত্সাহদান বা প্রভাবিত করিবেন না; এবং (চ) ইচ্ছাকৃত বা অসংগতভাবে, দাঙ্গা নিয়ন্ত্রণ পদার্থ যুদ্ধে (warfare) ব্যবহার করিবেন না৷ (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য…