২৩৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন বাংলাদেশ জাতীয় কর্তপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন নামে একটি জাতীয় কর্তৃপক্ষ থাকিবে৷ (২) জাতীয় কর্তৃপক্ষ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মনোনীত অন্যুন সদস্য পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব…