১৪৷ ধারা ১২ এর অধীন জারীকৃত প্রাধিকারপত্রে নিম্নবর্ণিত বিবরণাদি থাকিবে, যথাঃ- (ক) পরিদর্শন কার্য পরিচালনকারী দলের সদস্যগণের সংস্থা কর্তৃক সত্যায়িত নাম ও ঠিকানা; (খ) দেশের আভ্যন্তরীণ পরিরক্ষী (in country escort) দলের দলনেতার নাম; (গ) চ্যালেঞ্জ পরিদর্শনের ক্ষেত্রে, পরিদর্শন দলের সহগামী পর্যবেক্ষকের নাম; (ঘ) যে সকল স্থানে পরিদর্শন কার্য পরিচালিত হইবে সেই সকল স্থানের নাম ও বিশদ বিবরণ; এবং (ঙ) কোন ধরণের পরিদর্শন কার্য পরিচালনা করা হইবে উহার সুস্পষ্ট বিবরণ৷