১৩৷ (১) ধারা ১২ এর অধীন পরিদর্শন কার্য পরিচালনার উদ্দেশ্যে কোন পরিদর্শন দল বাংলাদেশে আগমন করিলে, উক্ত পরিদর্শন দলকে জাতীয় কর্তৃপক্ষ বা উহা হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সার্বিক সহায়তা প্রদান করিবে৷ (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতার আওতায় সহায়তা দানের ক্ষেত্রে, সহায়তা প্রদানকারী কর্তৃপক্ষ, ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নবর্ণিত সুনির্দিষ্ট দায়িত্ব পালন করিতে পারিবে, যথাঃ- (ক) পরিদর্শন কার্যে ব্যবহারের জন্য পরিদর্শন দল কর্তৃক আনীত যন্ত্রপাতি গ্রহণপূর্বক উহার নিরাপদ সংরক্ষণের ব্যবস্থাকরণ; (খ) অনুচ্ছেদ (ক) এর অধীন আনীত যন্ত্রপাতিতে পূর্ব হইতেই কোন রাসায়নিক দ্রব্যের অস্তিত্ব রহিয়াছে কি না…