৩৭৷ (১) এই ধারায় বর্ণিত পদ্ধতিতে রিজেন্ট বোর্ড সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে৷ (২) তফসিলে বর্ণিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি চ্যান্সেলরের অনুমোদন ব্যতীত সংশোধন বা বাতিল করা যাইবে না৷ (৩) রিজেন্ট বোর্ড কর্তৃক প্রণীত সকল সংবিধি অনুমোদনের জন্য চ্যান্সেলরের নিকট পেশ করিতে হইবে৷ (৪) কোন সংবিধি অনুমোদনের জন্য প্রস্তাব প্রাপ্তির পর চ্যান্সেলর সংবিধিটি বা উহার কোন বিধান পুনঃবিবেচনার জন্য অথবা উহাতে চ্যান্সেলর কর্তৃক নির্দেশিত কোন সংশোধন বিবেচনার জন্য প্রস্তাবসহ সংবিধিটি রিজেন্ট বোর্ডের নিকট ফেরত্ পাঠাইতে পারিবেন; কিন্তু রিজেন্ট বোর্ড যদি সংবিধিটি নির্দেশিত সংশোধনসহ বা ব্যতিরেকে…