৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে,: যথা:- (ক) ১ (এক) জন চেয়ারম্যান; (খ) ৪ (চার) জন সদস্য; (গ) জেলা প্রশাসক, রাজশাহী; (ঘ) প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন; (ঙ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অন্যূন উপ-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি; (চ) গণপূর্ত অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) পরিবেশ অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (জ) বিভাগীয় প্রধান, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; (ঝ) স্থাপত্য অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-প্রধান স্থপতি…