৩৩। ধারা ২৬ এর উপ-ধারা (৩), ধারা ২৭ এর উপ-ধারা (১), (২) ও (৩) এবং ধারা ২৮ এর উপ-ধারা (১) এর অধীন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ প্রদানের ৬০ (ষাট) দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক বিভাগীয় কমিশনারের নিকট আপিল করা যাইবে এবং বিভাগীয় কমিশনারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকারের নিকট আপিল করা যাইবে এবং সরকার কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না।