৩১। (১) আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের আওতাধীন এলাকায় সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ বা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থা, কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে, কোন ইমারত নির্মাণ বা জলাধার খননের অনুমোদন প্রদান করিতে পারিবে না। (২) উপ-ধারা (১) এর ব্যত্যয় ঘটাইয়া কোন নির্মাণ বা কাজ খননের অনুমতি প্রদান করা হইলে উহা বে-আইনি ও ক্ষমতা বহির্ভূত হিসাবে গণ্য হইবে অথবা অনুরূপ অনুমতির মাধ্যমে কৃত কার্যক্রম অননুমোদিত বলিয়া গণ্য হইবে : তবে শর্ত থাকে যে, এই আইনের অধীন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় মহাপরিকল্পনা প্রণয়ন, সংশোধন এবং বাস্তবায়নের ক্ষেত্রে এই ধারার কোন কিছুই…