২৯। (১) কর্তৃপক্ষ, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, অননুমোদিত কোন জলাধারের খনন বা ভরাটের কাজ স্থগিত বা বন্ধ করিবার বা টিলা কাটিবার কাজ স্থগিত বা বন্ধ করিবার জন্য উহার মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর বিধান বিদ্যমান জলাধার সংস্কারের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। (৩) যদি কোন ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত কর্তৃপক্ষের নির্দেশ পালনে ব্যর্থ হন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।