২৪। (১) আপাতত বলবৎ অন্য কোন আইন বা এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অনুমোদিত কোন প্রকল্প বা স্কিম বা উহার কোন অংশ কোন সরকারি সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারাধীন এলাকায় থাকিলে, কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের সহিত পরামর্শক্রমে, উক্ত প্রকল্প বা স্কিম বা উহার অংশ বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং উক্তরূপ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ব্যয়িতব্য অর্থ কর্তৃপক্ষ এবং সরকারি সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষ পারস্পরিক সম্মতভাবে বহন করিবে। (২) উপ-ধারা ১ এর অধীন কোন প্রকল্প বা স্কিম বাস্তবায়নের জন্য ব্যয়িতব্য খরচ বহনের বিষয়ে মতবিরোধ দেখা দিলে উহা ধারা…