২০। (১) কর্তৃপক্ষ সরকারের পূর্বানুমোদনক্রমে, বিনোদন বা পর্যটন কেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৩১ নং আইন) এর বিধান সাপেক্ষে, ইমারত বা স্থাপনা নির্মাণ বা জলাধার খননের জন্য অনুমতি প্রদান করিতে পারিবে।