১৯। (১) ধারা ১২ ও ১৬ তে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ সরকারের পূর্বানুমোদনক্রমে, জনস্বার্থে, মহাপরিকল্পনার আওতা বহির্ভূত এলাকায় কোন অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রণীত অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করিতে হইবে এবং মহাপরিকল্পনায় চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হইবার পর উক্ত অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প কার্যকর থাকিবে না।