২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (খ) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (গ) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (ঘ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (ঙ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৭ তে উল্লিখিত কোন কর্তৃপক্ষ; (চ) “কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের কমিটি; (ছ) “কর্মকর্তা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা; (জ) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী; (ঝ) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (ঞ) “ছাত্র” অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষাকার্যক্রমে ভর্তিকৃত…