৮৯৷ কোন ব্যক্তিকে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে নিম্নবর্ণিত অবস্থায় পাওয়া গেলে, সেই ব্যক্তি এক বত্সর পর্যন্ত কারাদণ্ড বা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন, যথা:- (ক) সন্তোষজনক কারণ ছাড়া, কোন মারাত্মক অস্ত্রে সজ্জিত; অথবা (খ) সন্তোষজনক কারণ ছাড়া, মুখ ঢাকা অথবা ছদ্মবেশে; অথবা (গ) সন্তোষজনক কারণ ছাড়া, কোন বাসগৃহে বা অন্য কোন গৃহে; অথবা কোন নৌকায়, জলযানে বা যানবাহনে; অথবা (ঘ) সন্তোষজনক কারণ ছাড়া, কোন রাস্তায়, প্রাংগণে বা অন্য স্থানে শায়িত বা ঘুরাফেরা করিতে; অথবা (ঙ) সন্তোষজনক কারণ ছাড়া, ঘরের দরজা ভাংগার যন্ত্র কাছে রাখা অবস্থায়৷